বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২৩

শালিখায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


শালিখা মাগুরা প্রতিনিধিঃ

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে  মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা  এক শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে। 

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আওয়ামীলীগের নেতৃত্বে  এক শান্তি সমাবেশের মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্র্যাডঃ শ্যামল কুমার দে,সহসভাপতি বিমলেন্দু শিকদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ তুহিন ইসলাম সহ,আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান৷


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১