আপডেট : ২৬ October ২০২৩
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) রাতে সাটুরিয়ায় বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত উজালা ধামরাইয়ে একটি পোষাক কারখানায় কাজ করতো তার স্বামীর সাথে তার চাকরী করা নিয়ে ও উজালার বাবার বাড়ির ওয়ারিশের সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। বুধবার রাত এগারোটার দিকে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে শিবলু ঘরে থাকা কাঠের খন্ড দিয়ে উজালার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালের দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নিহতের স্বামী শিবলু দৌড়ে থানায় এসে হত্যার কথা শিকার করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্বামী ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১