বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০২৩

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল


শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বোরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ।  শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলা শহরের চার রাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ইসরাইল পণ্য বর্জনসহ ইসরাইল বিরোধি বিভিন্ন শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। পরে চার রাস্তা মোড়ে মিলিত হয় প্রতিবাদ সমাবেশে।  এতে বক্তব্য দেন,  শ্রীবরদী শহরের মারকাজ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো, ছফির উদ্দিন,  শ্রীবরদী ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মো, উসমান,  পৌরসভা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা মো,  রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ইসরাইল নৃশংস ও বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। আমরা এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়াও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকেও এক হওয়ার আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১