বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০২৩

ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে জুতার মালা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ফিলিস্তিনি রাষ্ট্রের উপর অবৈধ দখলদার ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইমাম,কওমী উলামা পরিষদ ও মুসলিম তৌহিদী জনতা।শুক্রবার (২০ অক্টোবর) জুমা’র নামাজের পর ভ‚ঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মুসুল্লিরা সমবেত হন।

এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন, প্লে-কার্ড ও ইসরায়েলেরপ্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতিকৃতিতে গলায় জুতার মালা পড়িয়ে বিক্ষোভ মিছিল ও পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বক্তারা বলেন- ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাই বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইহুদিরা অন্যায়ভাবে শিশু থেকে সকল বয়সি মানুষকে নির্বিচারে নির্যাতন ও গণহত্যা করছে। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে না পারলেও রাস্তায় নেমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক মাওলনা সিরাজুল ইসলামসহ মুয়াজ্জেম, মনোয়ার হোসেন প্রমুখ। মিছিলের মোনাজাত পরিচালনা করেন- কওমী উলামা পরিষদের সভাপতি আলহাজ¦ মাওলনা মাহফুজুর রহমান।

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১