বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০২৩

দূর্গোপূজায় প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫৬ মন্ডপ


কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সার্বজনীন দূর্গোপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন কেরানিগঞ্জে উপজেলা পরিষদ। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু। এ ছাড়া উপস্থিত ছিলেন রুহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক নৃপেন বর্মন,

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শেখর চন্দ্রদাস সহ হিন্দু সম্প্রদায়ের নেতারা শুভেচছা উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জ উপজেলার দুই থানায় মোট ১৫৬ টি পূজা মন্ডপে রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ১৭ হাজার টাকা ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর নিজস্ব তত্ত্বাবধানে এ সকল সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১