বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০২৩

রামগঞ্জে পূজা মন্ডপে মেয়রের অনুদান প্রদান


রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ

শারদীয় দূর্গোৎসব -২০২৩ উপলক্ষে রামগঞ্জ পৌরসভা এলাকার ৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ১১টায় পৌরসভার উদ্যোগে পৌরসভা কক্ষে আয়োজিত পূজামন্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন উপলক্ষে মতবিনিময় সভা শেষে  প্রত্যেক পূজা মন্ডপে ১০হাজার টাকা করে এ অনুদান প্রদান করা হয়। 

আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু ,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা,সাধারন সম্পাদক অমৃত র্মকার, পূজা উদযাপন কমিটির মীর রঞ্জন সাহা, সাধারন সম্পাদক পীযুষ কান্তি সাহা, থানাএস আই কামালহোসেন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রাশেদুল হাসান, ফয়সাল মাল, জনি মজুদার,রামগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক আকবর হোসেন সেলিম, সোনাপুর বাজার কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দু, কাউন্সিলর ও সামাজিক সংগঠন ও রাজনীতি দলের নেতৃবৃন্দরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১