আপডেট : ১৯ October ২০২৩
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফিলিস্থিন মুসলমানের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উলামা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটা হতে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন সদর বাজার চত্বরের প্রধান সড়কের দুইপাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। মুফতি মোঃ জাকারিয়ার সভাতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমোতালেব হোসেন মোল্লা,হাফেজ আব্দুল মান্নান,ব্যাবসায়ী শহীদুল ইসলাম মোল্লা,মুফতি শফিউল্লাহ,মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা আ:জব্বার,মাওলানা মোঃজহিরুল ইসলাম ও মুফতি মোঃছালাহউদ্দিন প্রমুখ। বক্তারা মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্থিন মুসলমানের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদ জানান। এছাড়া বিভিন্ন সাহায্য সহযোগীতা নিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্থন মুসলমানদের পাশে দাড়ানোর আহŸবান জানান। মুফতি সেলিম হুসাইন এর সঞাচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজীডাঙ্গী মাদ্রাসার পিন্সিপাল হাফেজ নোমান মানসুর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১