বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০২৩

সন্তান জন্ম দিতে গিয়ে মা ও শিশুর মৃত্যু


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজকের পত্রিকা ও মোহনা টেলিভিশনের সাংবাদিক আবদুল আউয়ালের এক মাত্র মেয়ে প্রসুতি উম্মে সালমা প্রকাশ নিশি ও গর্ভের ছেলে মারা গেছে।

মঙ্গলবার রাত ৩টারদিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সিজারিয়ান অপারেশনে শেষে অসুস্থ্য হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাংবাদিক কন্যা প্রসুতি নিশির মৃত্যু হয়। এরআগে রাত ১২টার দিকে নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসুতি একটি মৃত ছেলে সন্তান জন্ম দেয়। মা ও ছেলের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বেলা ১১টার সময় সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাদরা হামিদিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে লাশ পিতার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারী জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও সেনবাগে কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্য মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১