আপডেট : ১৫ October ২০২৩
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দু’দিন পর ধান ক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া সনাতন পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশ দেখতে শতশত মানুষ ভীড় জমায়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোরশেদুল হাসান। স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান জানান, শাহিন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয়রা বারাইটারী এলাকার সনাতন পাড়ার একটি ধান ক্ষেতে তার বস্তাবন্দি লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে বাড়ি থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। শুক্রবার ওই মোবাইল ফোনের সন্ধানে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক ব্যক্তির মাকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১