বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০২৩

সিংগাইরে হাইস মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১


সিংগাইর থেকে সাইফুল ইসলাম:

মানিকগঞ্জের সিংগাইরে হাইস - মোটরসাইকেল-মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটর সাইকেল থাকা আরেকজন নিখোঁজ হয়ছে। ঐ মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ আলী । পিতার নাম তারা মিয়া। বাড়ী মানিকগঞ্জ সদরের ভাড়াই ভিকরা ।

আজ (১২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে হেমায়েতপুর - সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক খোলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সিংগাইর থানার এস আই মো. সুমন মিয়া জানান, হেমায়েতপুর থেকে ছেড়ে আসাএকটি হাইস গাড়ীর সঙ্গে বিপরীত দিক হতে ছুটে আাসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ বাঁধে । এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার দক্ষিণ পাশের পড়ে যায়। এতে ঘটনা স্থলেই ঐ মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী নিহত হন। সঙ্গে থাকা আরেকজন রাস্তার পাশের পুকুরে পড়ে নিখোঁজ হন৷ নিখোঁজ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশও ফায়ার সার্ভিসের একটি দল সকাল হতে ঐ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় হাইস চালক ইসমাইল (৩৩) পুলিশ আটক করেছেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১