আপডেট : ১২ October ২০২৩
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ অক্টোবর চট্টগ্রাম সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। চেয়ারম্যান ইমরুল কর্তৃক দেয়া বিতর্কিত বক্তব্যের ৩ মাসের অধিক সময় পর মামলাটি দায়ের করা হলো। মামলার এজাহারে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল দাবি করেছেন, ২০১৯ খ্রিস্টাব্দের ৩১ মার্চ অনুষ্ঠিত কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন ছিলো অংশগ্রহণমূলক, অবাধ এবং নিরপেক্ষ। সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোন ধরনের ভোট ডাকাতির ঘটনা ঘটেনি। অথচ চলতি বছর অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দানকালে চেয়ারম্যান ইমরুল তাকে বেঈমান আখ্যা দিয়ে উপজেলা নির্বাচনে তার পক্ষে ৮ টি কেন্দ্র দখল করে ভোট ডাকাতির দাবি করেন। যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাসহ তাকে সামাজিকভাবে হেয় করেছে। উল্লেখ্য ২০২৩ খ্রিস্টাব্দের ৭ জুন কক্সবাজারে একটি নির্বাচনী পথসভায় বক্তৃতা দেয়ার এক পর্যায়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান জুয়েলের হয়ে ভোট ডাকাতির দাবি করেন। এরপর থেকে বিষয়টি দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। খোদ জাতিসংঘ মহাসচিব এই ঘটনার তীব্র নিন্দা জানান। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন চেয়ারম্যান ইমরুলকে কারণ দর্শানোর নোটিশ দিলেও পরবর্তীকালে বিষয়টি আর বেশিদূর এগোয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১