আপডেট : ১২ October ২০২৩
হামাস কমান্ডার মাহমুদ আল-জাহার এবার পুরো বিশ্বকে শাসন করার কথা জানালেন। এক ভিডিও বার্তায় তিনি এই আশা ব্যক্ত করেন। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১২ অক্টোবর) জানায়, ইসরায়েল সরকার যখন হামাসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। ভিডিও বার্তায় হামাস কমান্ডার মাহমুদ আল-জাহার বলেন, ৫১০ মিলিয়ন কিলোমিটারের এই পৃথিবী নামের গ্রহ এমন একটি ব্যবস্থার অধীনে আসবে, যেখানে থাকবে না কোনো অবিচার, নিষ্পেষণ, হত্যাকাণ্ড। ফিলিস্তিনিসহ আরব দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, ইরাক ও অন্য দেশগুলোর বিরুদ্ধে চালানোর মতো কোনো অপরাধ থাকবে না। তার এই ভিডিও প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতি দিয়ে বলেছেন, হামাস হলো দায়েশ (আইএস)। তাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেব। হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তারা হুঁশিয়ারি দিয়েছে কোনো সতর্কতা ছাড়া গাজার একটি বাড়িতে একটি হামলা হলে, তার বিপরীতে একজন করে জিম্মিকে হত্যা করা হবে। তবে এখন পর্যন্ত জিম্মি হত্যার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল গঠন করেছে জরুরি ঐকমত্যের সরকার। এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।
হামাস কমান্ডার তার ভিডিও বার্তায় বলেছেন, পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে। আর ইসরায়েল হলো তাদের প্রথম টার্গেট।
চলমান সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও বেসামরিক কিছু মানুষকে জিম্মি করে রেখেছে হামাস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১