বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২৩

৯০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর চারটার দিকে বিজয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আল-আমিন (৩০) ও সরাইল উপজেলার   শামীম (২৬)।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আব্দুল্লাহ-আল-নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে হাইয়েক্স মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। পরে তাদের হাইয়েক্স মাইক্রোবাস তল্লাসী করে ৯০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১