আপডেট : ১০ October ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: আমার কোন সন্ত্রাসী বাহিনী কোন দালাল বাহিনী ছিলনা,আগামীতেও থাকবেনা বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি। তিনি আরও বলেন, কোন মানুষ বলতে পারবে না আমার ক্ষমতা আমি কারো ক্ষতির জন্য ব্যবহার করেছি। মানুষের সাহেব নয় মানুষের কর্মী হিসাবে আমি কাজ করে গেছি সোমবার বিকেলে সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি। সুরমা ইউনিয়নের বেরিগাও প্রাইমারী স্কুল মাঠে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করেন নেতা কর্মীরা। পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি আরও বলেন,আমার সময় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে,যা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগে আমিই সর্বাধিক উন্নয়ন এখানে করতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,ধারারগাঁও হালুয়ারঘাটে সুরমা নদীর উপরে ব্রীজ নির্মাণ করার দাবী দীর্ঘ দিনের কিন্তু আমি সংসদ সদস্য হওয়ার পরেই জাতীয় সংসদে মানুষের দাবীটি সর্বপ্রথম আমিই উত্থাপন করেছি। সংসদেই নয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছি ডিও দিয়েছি। স্থানীয় সরকার মন্ত্রী সহ এলজিইডির প্রধান প্রকৌশলীকেও ডিও দিয়েছি দেখা করে বার বার কথা বলেছি। যার ফলশ্রূতিতেই হালুয়ারঘাটে সমীক্ষা করেছেন এলজিইডি,এলজিইডি এই ব্রীজটিকে তাদের প্রকল্পে অন্তভূক্ত করেছেন। কিন্তু দুঃখ জনক হলেও বলতে হয় কিছু কুচক্রী মতলববাজরা এটি নিয়ে নোংরা রাজনীতি করছে, অপরাজনীতি শুরু করেছে,মানুষকে বিভ্রান্ত করছে। এদের কথায় বিভ্রান্ত হবেন না হালুয়ারঘাটে ব্রীজ নির্মাণ হবেই। দশ বছরে এলাকার উন্নয়নে আমি কাজ করেছি, উন্নয়ন কতটুকুন করেছি তা আপনাদের সামনে দৃশ্যমান। নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন লাঙ্গল মার্কার বিজয় আগামীদিনেও এই আসনে নিশ্চিত। আজকের হাজার হাজার মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করেছে। এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও জাপা নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন,সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ,সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু,সুরমা ইউপি জাপার আহ্বায়ক সিরাজুল ইসলাম,রঙ্গারচর ইউপি জাপার আহ্বায়ক ফয়জুর রহমান,লক্ষণশ্রী ইউপি জাপার আহ্বায়ক আব্দুল মান্নান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জাহাঙ্গীরনগর ইউপি জাপার যুগ্ন আহবায়ক এরশাদ আহমদ ও জাপা নেতা শাহআলম সুরমা ইউপি সদস্য মঙ্গল মিয়া,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আব্দুল কদ্দুস জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সুনামগঞ্জ জেলার সহসভাপতি ইমরান আহমদ লক্ষণশ্রী ইউপি জাপার যুগ্ন আহবায়ক ইউপি সদস্য মহিনুর মিয়া সুরমা ইউপি জাপা নেতা আলম মিয়া রহিম উদ্দিন আনোয়ার হুসেন প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১