বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২৩

সিংগাইরে পিস্তল দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ


সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে মহিবুর(৫৩)) রহমান নামের একব্যক্তিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুজিবুর রহমানের((৫৫) বিরুদ্ধে। রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চারিগ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।  মহিবুর রহমান   অভিযুক্ত মুজিবুর রহমানের  আত্মীয়  বলে জানা গেছে। ঐ  দিনই ভুক্তভোগী মহিবুর রহমান সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

অভিযুক্ত মুজিবুর রহমান একজন  স্বর্ণ ব্যবসায়ী। তার একাধিক লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে।

ভুক্তভোগী মহিবুর রহমান জানান,পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুজিবুর রহমানের সাথে আমার বিরোধ চলে আসছিল। গত রোববার চারিগ্রামের শেখপাড়া মসজিদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর পর তার সাথে  কথা কাটাকাটি হয়। এরই জের ধরে  পিস্তল বের করে আমাকে হত্যার করার হুমকি দেন।

অভিযুক্ত মুজিবুর রহমান বলেন সে আমার বিয়াই  আমাদের মধ্যে কথা কাটাকাটির হয়। অস্ত্র প্রদর্শনের কোন ঘটনা ঘটেনি।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী মহিবুর রহমান একটি সাধারণ ডায়েরি  করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১