আপডেট : ০৮ October ২০২৩
সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার নারীদের উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের একাদশ শ্রেনীতে ভতির্ কৃত নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের “বীর বিক্রম” শহীদ তরীক উল্লাহ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম সবুজের সভাপতিত্বে ও শিক্ষার্থী ফাতেমা আক্তার ইশরাত এবং নুশরাত জাহানের সঞ্চানায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ প্রতিষ্টাতা ও অধ্যক্ষ লায়ন জাহাঙ্গীর আলম মানিক সিআইপি। এসময় বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম শুভ, ডাক্তার আবুল কালাম, অভিভাবক জাহিদুল ইসলাম, শিক্ষার্থী মাহবুবা আক্তার, রাজিয়া আক্তার মুক্তা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এসময় সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ছাপানো লিফলেট শিক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১