বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০২৩

তাহিরপুরে দু শতাধিক পিস ইয়াবাসহ একজন গ্রেফতার


সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দু শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩৭)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন কড়ইগড়া থেকে আটক করা হয়।  

পুলিশ জানায়,উপজেলার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজিব দেব রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান,এ বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১