বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০২৩

নিখোঁজের পর মাথা বিহীন কিশোরীর বস্ত্রহীন লাশ উদ্ধার


সুনামগঞ্জ প্রতিনিধি:

নিখোঁজের কয়েক ঘণ্টার ব্যাবধানে সুনামগঞ্জের ছাতক উপজেলার ধানের ক্ষেতে ইভা আক্তার নামের এক কিশোরীর মাথা বিহীন বস্ত্রহীন অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।

বুধবার (৪অক্টোবর) সন্ধ্যায় ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে ঘটনাটি ঘটেছে।

সূত্রে জানা যায়,বুধবার (৪অক্টোবর) সন্ধ্যায় ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের একটি দোকানের উদ্দ্যেশে বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধানের জমিতে মাথা বিহীন বিবস্ত্র অবস্থায় লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এরপর থেকে কিশোরীর মাথার খোঁজে পুলিশের একাধিক ঠিম কাজ করছে বলে জানা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১