আপডেট : ০১ October ২০২৩
এস.এম.নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি : সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। রবিবার (০১ অক্টোবর) সকালে জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সানোয়ারুল হক প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১