আপডেট : ২৭ September ২০২৩
মো.শহিদুল ইসলাম: নতুন বছরের শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ে সব শ্রেণিতে বই পাওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিক পর্যায় সব শ্রেণিতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ নতুন কারিকুলামের বই ছাপার অনুমোদন দিতে দেরি করছে এনসিসিসি (জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি)। এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পাঠ্যপুস্তক বইয়ের কাজ প্রায় ৫০পার্সেন্ট শেষ হয়েছে। প্রাইমারি স্কুলের কাজ আরোও বেশি। এ বছরে নতুন বই প্রায় ৩২ কোটি ছাপানো হবে তার মধ্যে প্রাইমারি প্রায় ১০ কোটি রয়েছে। এনসিটিবি সূত্রটি বলছে, ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বই পৌঁছে যাবে। ওই রকম প্রস্তুতি আমরা করে রেখেছি এবং সেনুসারে আমাদের প্রোডাকশনও হচ্ছে। যাতে আমরা ১জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর হাতে সব বই তুলে দিতে পারি তার সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে কিছু সমস্য হতে পারে কারণ নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন বই অনুমোদন পেতে দেরি হয়েছে। তারপর আমরা জোর চেষ্টা চালাচ্ছি যাতে আমরা যথা সময় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারি এ বিষয় এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম দিনপরিবর্তনকে বলেন, প্রাইমারি বই বিতরণের সকল প্রস্তুতি আমাদের করে রাখা হয়েছে। ইতোমধ্যে আমরা প্রাথমিকের ৫ কোটি বই হাতে পেয়েছি বাকি বইও অক্টোবরের শেষের দিকে পেয়ে যাব। মাধ্যমিকের ৬ষ্ট ও ৭ম শ্রেণির বই এ একটু সমস্যা হতে পারে কারণ নতুন কারিকুলামের বই অনুমতি পেতে একটু দেরি হয়েছে। তাও আমরা আশা করি যথা সময়ে এবার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১