বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০২৩

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ


কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদরউদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ব্যায়াম এর জন্য ২ টি স্টিলের দোলনা, বিদ্যালয়ের মনোনয়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার বেলা ১১ টায় এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হাসার টিপু, শহীদ নুর আরি কলের শিক্ষক মাসুদুর রহমান. ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভিন, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শাহ আলম। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পুষ্টিকর খাবার বিতরণ করেন। একই সাথে শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি স্টিলের দোলনার উদ্বোধন ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১