আপডেট : ২৫ September ২০২৩
এস.এম.নুরুজ্জামান , মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেছেন আজকের এই শিশুরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমিকা রাখবে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মডেল হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকারসহ ( আইসিটি ও শিক্ষা) জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসম জেলা প্রশাসক রেহেনা আকতার আরো বলেন, আজকের এই ছোট ছোট খেলোয়াড়রা এক সময় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ারে পরিণত হবে। নেপাল ইন্ডিয়ার মতো বড় বড় দলকে পরাজিত করে দেশের সুনাম বাড়াবে। আজকের এই শিশুরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমিকা রাখবে।
পরে তিনি দর্শকদের সাথে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১