আপডেট : ২৪ September ২০২৩
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচন পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউনিয়নের চিঠির উত্তর দিয়েছেন । রবিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান সংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে ইতোমধ্যে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। তবে পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কী পাঠাবে না এটাও উল্লেখ করেনি।’ তিনি বলেন, ‘তারা কিন্তু ছোট পরিসরে যে পাঠাবে না, তা বলেনি। আমরা আশা করতে পারি, যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেসটা মনিটর করবে, সেটা অরজারভার দিয়ে হোক, সাংবাদিক হোক, যত বেশি থাকবে তা স্বচ্ছ হবে। আমাদের আশা সব সময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে। নির্বাচন যত বেশি মনিটর হবে, তত আমাদের ওপর চাপ পড়বে। আমাদের মধ্যে উপলব্ধি থাকবে— সবাই আমাদেরকে দেখছে। এতে নির্বাচন সুষ্ঠু হবে।’ ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া চিঠির জবাব প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘সিইসি মহোদয় ইইউ’র চিঠির জবাব দিয়েছেন। চিঠি পাওয়ার কথা জানিয়ে (সিইসির চিঠিতে) বলা হয়েছে— সরকার ও সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি। সবার সহযোগিতা নিয়ে আমরা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১