বাংলাদেশের খবর

আপডেট : ২৪ September ২০২৩

কালীগঞ্জে নদী পরিব্রাজক দলের নদী আড্ডা


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নদী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৪ মে) সকালে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন সড়কের বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নিজস্ব কার্যালয়ে এ নদী আড্ডা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান।

সাধারণ সম্পাদক রফিক সরকারের পরিচালনায় নদী আড্ডায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নদী বন্ধু আশরাফুল আলম আইয়ুব, মাফুজা আফরিন মনি, ওমর আলী মোল্লা, বিল্লাল হোসেন প্রমুখ। এ সময় নদী বন্ধু স্থানীয় নদী বন্ধরা উপস্থিত ছিলেন।

বক্তারা, কালীগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া বালু ও শীতলক্ষ্যা নদীর সাম্প্রতিককালের দলখ ও দূষণ নিয়ে উদ্বেগ প্রকার করেন এবং করণীয় সম্পর্কে কর্মসূচি গ্রহণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১