বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২৩

চৌদ্দগ্রামে ১৪২ বোতল বিদেশী মদসহ আটক ২


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি


কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪২ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা সর্দার বাড়ির পুকুরের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো একই গ্রামের মজুমদার বাড়ির আব্দুল মোমেনের ছেলে একরামুল হক ও সর্দার বাড়ির আবুল বাশারের ছেলে মোঃ সজীব। থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থানকালীন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উত্তর বেতিয়ারা গ্রামের সর্দার বাড়ির পুকুরের পাশে অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন প্রকারের বিদেশী ১৪২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী একরামুল হক ও মোঃ সজীবকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১