বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২৩

জয়পুরহাটে মাদকসহ আটক ১


জয়পুরহাট প্রতিনিধি:  

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা  ১৬৮ বোতল নেশা জাতীয় ভারতীয় ফেয়ারডিল ও ১ হাজার ৯শ ৬০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ বজলুর রশিদ ওরফে বল্টু মিয়া (২৮) নামে একজন ব্যক্তিকে আটক করেছে । যার বর্তমানে মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।

এর আগে শনিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার ধরঞ্জি ইউপির উচনা গ্রামে থেকে তাকে আটক করা করা হয়।

আটককৃত বজলুর রশিদ ওরফে বল্টু মিয়া জেলার ধরঞ্জি ইউনিয়নের পশ্চিম উচনা গ্রামের থাকতেন। আর পালাতক ব্যক্তিরা একই গ্রামের আতোয়ার আলীর ছেলে মাসুদ মিয়া ও আবুল হোসেনের ছেলে বাবু মিয়া বলে জানা গেছে।  রোববার (২৭ আগস্ট) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সুত্র জানায়, ভারত সীমানার ২৮১ পিলারের ২০০ গজ দূরে উপজেলার উচনা গ্রামের জমির মধ্যে দিয়ে কযেকজন মাদক নিয়ে বাংলাদেশের দিকে আসছিল। সেই তথ্যানুসারে গোপনীয় ফাঁদ পেতে থাকেন ২০ বিজিবির হাটখোলা বিওপি সদস্যরা। উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি কৌশলে দৌড়ায়ে পালানোর চেষ্টাকালে বজলুর রশিদ ওরফে বল্টু মিয়াকে গ্রেফতার করলেও মাসুদ মিয়া ও বাবু মিয়া নামে অপর দুইজন মাদক ব্যবসায়ী  পালিয়ে যায়।  

জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি) হাটখোলা বিওপি'র নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১