আপডেট : ২৩ August ২০২৩
যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার উলশি ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে যশোর ডিবি পুলিশ বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বেনাপোলের মাসুদ রানাকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে খাজুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা বেনাপোল কাগজপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
ডিবির ওসি রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে ওই এলাকায় অস্ত্রধারী এক সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষনিক এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১