আপডেট : ২২ August ২০২৩
যশোর র্যাব ক্যাম্পের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শার্শার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোতলেব হোসেনকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাব। ২২ আগস্ট গভীর রাতে যশোর শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি দল। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর ৫০০ গ্রাম হেরোইনসহ যশোর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে যশোরের শার্শা থানায় একটি মামলা দায়ের করে।উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন।পরে আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়ায়। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত গত চলতি বছরের ১৭ আগস্টে মোতলেব (৬৫)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১