বাংলাদেশের খবর

আপডেট : ২১ August ২০২৩

মাদারীপুরে ছেলের দায়ের কোপে বাবা খুন


মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ছেলের দায়ের কোপে বাবা জলিল বয়রা (৬০)  খুন হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর , জলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থাকে শিকল দিয়ে আটকে রাখা হতো। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবা আঘাত করেন। পরে স্থানীয় উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক  শাওলিন আফরোজ তাকে মৃত্যু ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাকে কুপিয়ে গুরুতর জখন করে। তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সে মারা যায়। মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় করে থাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১