বাংলাদেশের খবর

আপডেট : ২১ August ২০২৩

ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে ধরতে লেগেছে ১১ বছর


ফরিদপুরের সদরপুর এলাকার আলোচিত গৃহবধুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি চুন্নু মাতুব্বর’কে দীর্ঘ ১১ বছর পর কুমিল্লার চান্দিনা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল  রবিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে দীর্ঘ ১১ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১