বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন


বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। পরে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। বৃক্ষমেলা মোট ২৫টি স্টলে বিভিন্ন জাতের গাছ স্থান পাই।
এর আগে সকালে ফিতা কেটে এক বণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সহকারী বন সংরক্ষক মেহদীজ্জামানসহ অন্যান্যেরা।
এসময় বক্তারা বলেন, বৃক্ষরোপন করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। প্রত্যেককে কম পক্ষে তিন করে গাছ লাগানোর পরামর্শ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১