বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২৩

বিকাশের দোকানে চাঁদা দাবি, ভুয়া পুলিশ কর্মকর্তা আটক


বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিকাশের দোকানে পুলিশের ভুয়া পরিচয়ে চাঁদা আদায় করতে গিয়ে আট্ক হয়েছেন মেসাজুল ইসলাম নামে এক যুবক।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজারের এক বিকাশের দোকানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
আটক যুবক নিজেকে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে।
বিকাশ এজেন্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলসের কাউন্টারে থাকা বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এসআই হারুন পরিচয় দেন। এ সময় তিনি বিকাশ এজেন্টকে দশ হাজার টাকা নগদ দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ভুয়া এসআই পরিচয় দেয়া সেমাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, একটি বিকাশের দোকানে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন সেমাজুল ইসলাম। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এতে সদুউত্তর দিতে না পারায় তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১