বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২৩

সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ


মনিরুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:
"বৈধ পথে আনলে রেমিটেন্স,সমৃদ্ধ হবে সোনার বাংলাদেশ" সোনালী ব্যাংক পিএলসি মুজিবনগর শাখা আয়োজিত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।সোমবার বিকেলে সোনালী ব্যাংক মুজিবনগর শাখা আয়োজিত গ্রাহক সমাবেশে শাখা ব্যবস্থাপক মো: জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন মেহেরপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: তহিদুল আলম, তিনি বৈধ পথে বিদেশ থেকে টাকা দেশে পাঠানোর অনুরোধ করেন। প্রবাশে যাদের স্বজন বা আত্মীয় রয়েছেন বিশেষ করে তাদের উদ্দেশ্য জানান হুন্ডি কিংবা অবৈধ পথে পরবারের নিকট টাকা না পাঠানোর জন্য আহবান করেন, অবৈধ পথে টাকা পাঠিয়ে বহু প্রবাশী প্রতারিত হয়েছেন। সরকার প্রবাশীদের বৈধ পথে রেমিট্যান্স দেশে পাঠিয়ে দেশকে অর্থনৈতিকভাবে মজবুত করা প্রবাসীদের নৈতিক দায়িত্ব। গ্রাহক সমাবেশে অনেক প্রবাসীদের সজন এবং পরিবার উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শাখা হতে সর্বোচ্চ রেমিটেন্স বেনিফিসিয়ারীদের মধ্য থেকে ১০ জনকে পুরুস্কৃত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১