বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই জুন) সকাল ১১ টার সময় সিসিডিবি হলরুমে চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবি সিপিআরপি এর আয়োজনে এবং এরিয়া ম্যানেজার ডাঃ নাইমা ইসলাম এর সভাপতিতে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি সিপিআরপি এর প্রশাসক সিবিয়া মিত্র। প্রধান অতিথি নাজনীন ফাতেমা জিনিয়া বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে বিস্তার আলোচনা করেন। উপস্থিত সকলকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।
আলোচনা শেষে ভাল কাজের জন্য নাধাই কৃষ্ণ মহিলা ফোরাম,একতা মহিলা,ফোরাম,সাহসী মহিলা ফোরাম, সন্ধানী মহিলা ফোরাম, সাথী মহিলা ফোরাম সহ ৫ টি ফোরাম কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১