বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২৩

লক্ষ্মীপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। এসময় আহত হয়েছে রাসেল (১৫) নামের আরও এক শ্রমিক।
১২ জুন, সোমবার বিকেল ৩টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতের পর নাঈম ও রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আব্দুল আলীমের ছেলে। সে লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের নানার বাড়ীতে থেকে কাঠ ফার্ণিচার এর কাজ শিখছিল। তার নানার নাম মো. সিরাজ মিয়া। আহত রাসেলের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে ফার্ণিচার দোকানে কাজে আসে কিশোর নাঈম। বিকেলে ওই দোকানে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। এসময় একই দোকানের শ্রমিক রাসেল আহত হয়।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১