বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণার্থীর গাড়িচাপায় প্রশিক্ষক নিহত


বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণার্থীর গাড়িচাপায় প্রশিক্ষক গোলাম রসুল (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে টিটিসির ভেতরে প্রশিক্ষণের সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন গোলাম রসুল। এসময় চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে নিকট
হস্তান্তর করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১