আপডেট : ২৮ May ২০২৩
আরিফুর রহমান (রাসেল) চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ২০ পিস ইয়াবাসহ মো. বাবুল (৩৫), ও মো. ইউনূস (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার রাত ১১ টায় চরমানিকা ৭ নং ওয়ার্ডের মুসা মাঝির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ তাদের দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মুসা মাঝির ছেলে ও গনি বেপারীর ছেলে।
আটককৃত দুইজনেই সম্পর্কে মামা- ভাগিনা বলে জানা গেছে।
দুই ইয়াবা ব্যবসায়ীকে ভোলা জেলা ডিবি পুলিশ আটক করেছে এর সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটককৃত দুই জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রোববার সকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১