বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২৩

তিস্তা ক্যানেলে যেন মাছ ধরা উৎসবে পরিণত হয়েছে


আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
তিস্তা ক্যানেলে মাছ ধরা উৎসবে পরিণত হয়েছে। আজ শনিবার (১৩ মে) হতে ক্যানেলটি সর্ব সাধারণের জন্য মাছ ধরা উন্মুক্ত উপজেলা প্রশাসনের তরফ থেকে এ ঘোষণাটি মাইকিং করে প্রচার করা হয়। ফলে সকাল থেকে শতাধিক ছোট বড় জাল নিয়ে পেশাদার জেলে, সৌখিন মাছ শিকারীরা হুমরি খেয়ে পড়েছে এ ক্যানেলের জলাশয়ে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জুড়াবান্ধা হতে চেংমারী সুইচ গেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার তিস্তা ক্যানেলের জলাশয়ে রুই, মৃগেল, কাতলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এবং মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে এ ক্যানেলে মাছ ধরা বন্ধ ছিল। আজ শনিবার হতে মাছ ধরার উন্মুক্ত ষোষণা করা হলে সকাল থেকে পার্শ্ববর্তী এলাকার জেলে, দূরদূরান্ত থেকে জেলে, সৌখিন মাছ শিকারীরা হুমরি খেয়ে পরে তিস্তা ক্যানেলের জলাশয়ে। প্রায় কয়েক শতাধিক লোককে মাছ শিকার করতে দেখা গেছে। আনন্দে উৎসবে এ ক্যানেলের জলাশয়ে সৌখিনরা মাছ শিকার করছে। যেন মাছ ধরা উৎসবে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান- তিস্তা ক্যানেলের এ অংশে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছ ধরাও বন্ধ ছিল। আজ শনিবার থেকে মাছ ধরা সকলের জন্য উন্মুক্ত করায় মাছ ধরা উৎসবে পরিণত হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১