আপডেট : ০২ May ২০২৩
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : এবিষয়ে দৌলতপুর থানার ওসি জনাব মজিবুর রহমান বলেন জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। জাকির মোল্লা একই গ্রামের আরোব মোল্লার ছেলে। মঙ্গলবার (২শরা মে) সকাল ১০ টার সময় এ হত্যাকান্ড ঘটে। স্থানীয় এলাকাবাসির সঙ্গে কথা বলে জানাগেছে শাহাপুর গ্রামের আবু মন্ডল ও তার ছেলেদের সাথে জাকির মোল্লার জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আজ মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু মন্ডল তার হাতে থাকা হাসুয়া দিয়ে জাকির মোল্লার গলা ও শরীরে এলাপাতাড়ি কোপ দেয়। এতে জাকির মোল্লা গরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির মোল্লার গলা ও শরীরের বিভিন্ন অংশে হাসুয়া দিয়ে আঘাত করার ফলে মৃত্যু হয়েছে। তার মুখের একটি অংশসহ শরীরের বিভিন্ন যায়গায় কেটে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১