আপডেট : ২৬ April ২০২৩
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম দুবৃর্ত্তদের গুলিতে নিহত হয়েছেন। দৃর্বত্তরা নোমানের মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে রাকিব মারা যান। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে নাগের হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নোমান ও রাকিবের মাথায় ও মুখে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর জানা যাবে কয়টি গুলি লেগেছে।
নিহত নোমান বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহফুজুর রহমানের ছোট ভাই ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। রাকিব ইমাম জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বশিক পুর ইউনিয়নন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে ছিলেন। এদিকে নোমানকে গুলি করার খবর পেয়ে হাসপাতালে যান জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাছুম ভঁুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব প্রমুখ। অপরাধীদের গ্রেপ্তারের দাবীতে আওয়ামীলীগ, যুবলীগ নেতা—কমীরা রাতে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করেন।
এ দিকে আজ বিকেল ৫ ঘটিকায় বশিকপুর আলীয়া মাদ্রাসা মাঠে নিহতদের জানাযা অনুষ্ঠিত হবে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানা যায়।
বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, সাবেক চেয়ারম্যান কাশেম জিহাদির বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১