আপডেট : ২৫ April ২০২৩
খুলনা প্রতিনিধি:
খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজের পুকুর থেকে মো. নাইমুর রহমান তন্ময় নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খালিশপুর নয়াবাটি এলাকার আমীর হোসেনের ছেলে মো. নাইমুর রহমান তন্ময় দৌলতপুর দিবা—নৈশ কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল বলেন, মঙ্গলবার সকালে বিএল কলেজের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে কলেজ কতৃর্পক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করলেও তাৎক্ষনিক পরিচয় পায়নি নিহতের। পরে সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে া তার পরিচয় নিশ্চিত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই তরুণ খুলনা দৌলতপুর দিবা—নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, গানবাজনা করতো। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।
দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবু জাফর বলেন, তন্ময় ঈদের আগের দিন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর তিনি বাড়ি ফেরেনি। কেউ তাকে খুন করে এখানে ফেলে গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে সব পরিষ্কার হবে যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১