আপডেট : ১৮ April ২০২৩
আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকীতে কটুক্তি করা সেই মাদ্রাসা সুপার সক্রিয় জামাত কমীর্। ওই মাদ্রাসার সুপারকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত স্থান থেকে ২০১৫ সালে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছিল পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিই বর্তমানে রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন।
থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে— রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার বর্তমান সুপার আব্দুল মতিন উপজেলার বড়ভিটা ইউনিয়নের জামায়েতের একজন সক্রিয় সদস্য। জামায়েতে ইসলামীর বেশকিছু উৎশৃংখল কমীর্সহ ২০১৫ সালের ০৮ ডিসেম্বর রাতে বড়ভিটা বাজারে বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত হয়। তারা রাতের অন্ধকারে বড়ভিটা বাজারে সমবেত হয়ে বড় ধরণের নাশকতা বা ধর্তব্য অপরাধ সংগঠনের পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে খবর ছিল। এ খবরে পুলিশ সেখানে গিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ এলাকার আইন শৃংখলা রক্ষার স্বার্থে এবং ধর্তব্য অপরাধ সংঘটন ধারণকল্পে গ্রেফতারকৃত আব্দুল মতিনকে ফৌজধারী কার্যবিধির ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে।
সে সময়ে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত স্থান থেকে গ্রেফতারকৃ ব্যক্তিই হচ্ছেন রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার বর্তমান সুপার আব্দুল মতিন।
রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিনকে ফোন দিয়ে জামায়েত সদস্য ও গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কলটি কেটে দেন। পরবতীর্তে এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান- লিখিত অভিযোগ মারফৎ দেখেছি ও শুনেছি ওই সুপার জামায়েতের সদস্য। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য যে, মাদ্রাসার এ সুপারেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকীতে কটুক্তি করেন। তিনি গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ কটুক্তি করেন। এছাড়াও সরকারকে হাবশী গোলামের সাথেও তুলনা করেছেন ওই মাদ্রাসা সুপার। রণচন্ডী সামসুল উলুম দাখিল মাদ্রাসার সেই সুপারের কটুক্তির একটি ভিডিও প্রকাশ পেলে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ১৮ এপ্রিল ৩য় পাতায় “মাদ্রাসার এক সুপার বঙ্গবন্ধু’র জন্মদিন নিয়ে করেছে কটুক্তি, ভিডিও প্রকাশ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১