বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২৩

অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা অভিযান-২০২৩ পরিচালনায় তৎপর ভূমিকায় বাংলাদেশ কোস্ট গার্ড


নিউজ ডেস্ক:
রবিবার (০২ এপ্রিল ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষণের নিমিত্তে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে ১লা মার্চ থেকে ৩১ এপ্রিল ২০২৩ পর্যন্ত দুই মাস ব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষার কার্যক্রম ২০২৩ পরিচালিত হচ্ছে। অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা অভিযান-২০২৩ চলাকালীন মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে জাটকা রক্ষা অভিযান-২০২৩” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ রবিবার ০২ এপ্রিল ২০২৩ জাটকা রক্ষা অভিযানের ৩১তম দিনেও বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুরে মেঘনা নদীতে এবং ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে। মাছ ধরা ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্ট গার্ড, পাশাপাশি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। জাটকা রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে মার্চ মাসে কোস্ট গার্ড কারেন্ট জাল- ২,১২,২১,৩৭৫ মিটার, বেহুন্দি জাল- ৭৫২ পিস, চরঘেরা ও অন্যান্য জাল- ৫৫,৬৬,০০০ মিটার, জাটকা- ৯১,০৫৮ কেজি, বোট- ৩৫ টি জব্দ করে।
তিনি আরও বলেন, এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন, মা ইলিশ রক্ষাসহ উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রম গুলোতে মা মাছ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১