বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২৩

“নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড থেকেও পায়নি টিসিবির পণ্য” শিরোনামে সংবাদ প্রকাশ

সেই ডিলারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সেই ডিলারের বিরুদ্ধে তদন্ত টিম গঠন করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। এর আগে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার অনলাইন ভার্সনে ৩০ মার্চ প্রকাশিত “নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড থেকেও পায়নি টিসিবির পণ্য” শিরোনামে সংবাদটি প্রশাসনের নজরে পড়ে ও আলোড়ন সৃষ্টি করে।
রণচন্ডি ইউনিয়নে ফ্যামিলি কার্ড থেকেও কার্ডধারীদের পণ্য না দেয়ার অভিযোগ উঠেছে টিসিবি’র ডিলার নুরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। এ মর্মে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তা নজরে পড়ে উপজেলা প্রশাসনের। প্রশাসন ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনে করেছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে জানা গেছে। তবে তা এখনও প্রকাশ করা হয়নি বলেও সূত্র জানায়।
৩০ মার্চ দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার অনলাইন ভার্সনে “নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড থেকেও পায়নি টিসিবির পণ্য” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদে রনচন্ডী ইউনিয়নে কার্ড থাকা সত্ত্বেও উপকারভোগী বা কার্ডধারীরা পণ্য পায়নি। পন্য না পাওয়ার অভিযোগ করেন রণচন্ডী ইউনিয়নের কার্ড থেকেও ফ্যামিলি কার্ডের পণ্য না পাওয়া একাধিক কার্ডধারীরা। কার্ড দিছে সরকার, কার্ড দ্যাখেয়া পণ্য নেয়ার জন্য, হামরা কার্ড দ্যাখানো না, তাহলে হামার কার্ডের মাল গেল কোনঠে? এভাবেও প্রশ্ন করে অভিমত ব্যক্ত করেন ওই সব পণ্য বঞ্চিতরা। অন্যদিকে প্রায় শতাধিক কার্ডধারী মালামাল পায়নি বলে খোদ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানও স্বীকার করেন। কার্ড থেকেও কার্ডধারীদের পণ্য না দেয়ার অভিযোগ উঠেছে টিসিবি’র ডিলার নুরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী অফিসার নূর—ই—আলম সিদ্দিকীর সাথে কথা হলে তিনি তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান— এ ডিলারের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ শোনা গেছে। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১