আপডেট : ২৭ March ২০২৩
এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার ষ্কাউট দলের সদস্যরা মার্চ পাস্টের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এসময় মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক। পরে শান্তির প্রতিক কবুতর ও বেলুন আকাশে উড়ানো হয়।
বক্তারা বলেন, ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাধা উচঁু করে দাড়াতে সক্ষম হয়েছে। দেশের প্রতি গভীর ভালবাসার মাধ্যমে সকলকে দেশ গঠনে ভুমিকা রাখতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১