বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২৩

বিএনপি জামায়াত নৈরাজ্যের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের শান্তি সমাবেশ


কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকা কেরানীগঞ্জে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মার্চ (বুধবার) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর স্কুল মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সারা বাংলাদেশর শ্রেষ্ঠ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ গফুর, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল,ঢাকা জেলা পরিষদের সদস্য মিন্টু হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ।
এ সময় বক্তব্য রাখেন শাক্তা ইউপি সাবেক চেয়ারম্যান হাজি মোঃ সালাহউদ্দিন লিটন, ঢাকা জেলা পরিষদ এর সদস্য শিলারা ইসলাম, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারেক, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়িকা রেশমা জামান, ঢাকা জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান । অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১