আপডেট : ২২ March ২০২৩
সীমা আক্তার ছোঁয়া, সাভার প্রতিনিধি:
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি মাঠ থেকে আতিয়ার রহমান (৫০) নামের এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতিয়ার রহমান রংপুর সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বুধবার সকালে রূপায়ন মাঠে স্থানীয় এক ব্যক্তি গরু চড়াতে গেলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পা বাধা ছিল। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় তার পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১