বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২৩

গৃহহীন ও ভূমিহীন মুক্ত হল কিশোরগঞ্জ উপজেলা


আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে দেশের ৭টি জেলা এবং নীলফামারীর কিশোরগঞ্জসহ ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার সাথে সাথেই গৃহহীন ও ভূমিহীন হল কিশোরগঞ্জ উপজেলা।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালি গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইল, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও উপকারভোগীগণ। পরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ উপকারভোগীদের মাঝে ভূমির কাগজ ও গৃহের চাবি তুলে দেন। এ উপজেলায় মোট ৫৮২ জনকে ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। এসব গৃহ নির্মাণে ব্যয় হয়েছে সরকারের ১৩ কোটি ৩৭ লক্ষ টাকা। অন্যদিকে বাংলাদেশ সেনা বাহিনী কতৃর্ক নির্মিত ব্যারাকে ৮০ টি গৃহ নিমার্ণ করে ৮০ টি পরিবারকে দেয়া হয়েছে থাকার ঘর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১