আপডেট : ২১ March ২০২৩
কক্সবাজার প্রতিনিধি:
সংঘবদ্ধ চক্রের ছোড়া অবৈধ বন্দুকের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাস্থলে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক রোহিঙ্গা। ২১ মার্চ রাত ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের তাজনিমারখোলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন, ক্যাম্পটির জি-৪ ব্লকের বাসিন্দা মাহমুদ হাসানের পুত্র মো: রফিক এবং আলীর পুত্র মো: রফিক। গুরুতর আহত একই ব্লকের বাসিন্দা মো: হাসান বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ২১ মার্চ রাত ১ টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী চক্র উল্লিখিত ৩ রোহিঙ্গাদের অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটাস্থলেই ২ জন মারা যায়। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পূর্বশত্রুতার জের ধরে এই ডাবল মার্ডারের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১