আপডেট : ২১ March ২০২৩
এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে শিশু একাডেমির সাংস্কৃতিক প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষনার্থীদের নবীন বরণ ও জেলা সাংস্কৃতিক উৎসব অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনবিন্দু বিশ^াস।
জেলা শিশু কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ক্রীড়া কর্মকর্তা শেখ মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, প্রেস ক্লাবের সহ—সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, প্রধান শিক্ষক সেলিম মাহফুজ, মো: আবুল হাসান প্রমুখ।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১